ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৯০, করোনায় আক্রান্ত ৩
প্রকাশ : ২৪ মে ২০২৫, ১৮:৫৪
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৯০, করোনায় আক্রান্ত ৩
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে, এই সময়ের মধ্যে মারা যায়নি ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী। এছাড়া, ৩ জনের শরীরে করোনা ভাইরাসও শনাক্ত হয়েছে গত ২৪ ঘন্টায়।


শনিবার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে এসব তথ্য।


স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি মাসে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১ হাজার ২৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এখনও পর্যন্ত মারা গেছেন ৩ জন।


সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছেন ১০৪ জন এবং বাকি ২২৮ জন ভর্তি আছেন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর এখনও পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৩ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৮৫৭ জন। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন এবং এপ্রিলে ৭ জন মারা গেছেন। এছাড়া, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন এবং এপ্রিলে ৭০১ ডেঙ্গু জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com