শিরোনাম
১৯ জুন থেকে ফের শুরু হচ্ছে টিকাদান কার্যক্রম
প্রকাশ : ১৪ জুন ২০২১, ২০:৩৩
১৯ জুন থেকে ফের শুরু হচ্ছে টিকাদান কার্যক্রম
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৯ জুন থেকে ফের টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (১৪ জুন) এক দোয়া মাহফিলে অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।


সবাইকে আবার সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে করোনা আবার বাড়ছে। এখন থেকেই সবাইকে আবার সচেতন হতে হবে। হাসপাতালে শয্যা কম। করোনা বেশি বাড়লে সেবাও ব্যাহত হবে। তাই প্রতিরোধের ওপর জোর দিতে হবে।


জাহিদ মালেক বলেন, চীনের উপহার হিসেবে দেওয়া সিনোফার্ম এবং ফাইজার টিকা দিয়ে ভ্যাকসিনেশন প্রোগ্রাম আবার চালু হবে।১৯ জুন থেকে ফের টিকাদান কার্যক্রম শুরু হবে।


উপহার হিসেবে চীন থেকে দুই দফায় দেশে ১১ লাখ ডোজ ও ফাইজার থেকে এক লাখ ৬২০ ডোজ টিকা এসেছে। সরকারের হাতে প্রথম ডোজ শুরু করার জন্য টিকা রয়েছে ১২ লাখ ৬২০ ডোজ।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com