
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুন্দর ও সুষ্ঠু করার প্রত্যয় ব্যক্ত করে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন, এই নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না।
রবিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর নির্বাচন ভবনে ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হওয়া সংলাপে এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন সুন্দর ও সুষ্ঠু করার লক্ষ্যে এই নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না। দলীয় প্রতীকে না হলেও রাজনৈতিক দলের প্রভাব থাকে। রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সবাইকে সঙ্গে নিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]