
গঙ্গা ও তিস্তাসহ অন্য আন্ত সীমান্ত নদীগুলোর পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে চুক্তির জন্য সরকার কাজ করছে বলে জানান তিস্তা নদীর পানিবণ্টন বিষয়ক কোনো চুক্তি নেই বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের এক প্রশ্নের লিখিত উত্তরে পানিসম্পদমন্ত্রী এ তথ্য জানান।
তিস্তা পানিচুক্তির বর্তমানে হিস্যা মোতাবেক পানি বাংলাদেশ পাচ্ছে কিনা এবং হিস্যা অনুযায়ী পানি পাওয়ার বিষয়ে বর্তমানে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেছে কি না, করলে তা কী? জানতে চান সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল।
এই প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বর্তমানে তিস্তা নদীর পানিবণ্টন বিষয়ক কোনো চুক্তি নেই। সরকার গঙ্গা ও তিস্তাসহ অন্য আন্ত সীমান্ত নদীগুলোর পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে চুক্তি স্বাক্ষরের জন্য কাজ করছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]