হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১৫:৪১
হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি আশঙ্কাজনক রূপ নিচ্ছে। প্রতিদিনই এ রোগে আক্রান্ত ও উপসর্গ নিয়ে প্রাণ হারাচ্ছে মানুষ। তারই ধারাবাহিকতায় ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে ১ হাজার ৩৫৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।


মঙ্গলবার (১০ নভেম্বর ) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন মারা গেছেন। এদের মধ্যে চট্টগ্রাম বিভাগেই সর্বাধিক ৩ জন এবং ঢাকা ও সিলেট বিভাগে ১ জন করে মারা গেছেন।


গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, সারাদেশে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জনে এবং নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৪ হাজার ৬১০ জন।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত মোট ১ হাজার ১৮৪ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৪১৬ জন রোগী, যার মাধ্যমে এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ৭৯৯ জনে।


গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫০০-এর বেশি আক্রান্ত শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে (৫১৪ জন), যার মধ্যে মারা গেছেন ১ জন। এছাড়া চট্টগ্রামে ২৩৮ জন (মৃত্যু ৩), সিলেটে ১৬৫ জন (মৃত্যু ১), খুলনায় ১৪৫ জন, বরিশালে ১২৩ জন, ময়মনসিংহে ১০৭ জন, রাজশাহীতে ৩৭ জন এবং রংপুর বিভাগে ২৮ জন নতুন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com