আইন পেশায় টিকে থাকতে শ্রম ও সততার বিকল্প নেই: আইনমন্ত্রী
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ১৭:১২
আইন পেশায় টিকে থাকতে শ্রম ও সততার বিকল্প নেই: আইনমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

শর্টকাট পথে টাকা উপার্জনের মানসিকতা নিয়ে কখনো ভালো বিচারক বা দক্ষ আইনজীবী হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘আইন পেশায় টিকে থাকতে হলে প্রভূত শ্রম ও সততার বিকল্প নেই।’


শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা, ন্যাশনাল রাউন্ড বাংলাদেশ ২০২৬-এর সমাপনী ও প্রাইজ গিভিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।


ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষার্থীরা অংশ নেন।


অনুষ্ঠানে ভবিষ্যৎ আইনজীবীদের পেশাগত নৈতিকতার পাঠ দিয়ে আইনমন্ত্রী বলেন, ‘আদালতে দাঁড়ালে কেবল মক্কেলের ফি বা অর্থের কথা বিবেচনা করলে চলবে না, বরং প্রকৃত আইনজীবী হিসেবে ন্যায়বিচার নিশ্চিতের মানসিকতা নিয়ে দাঁড়াতে হবে।’


এই পেশাকে স্রেফ বাণিজ্যে রূপ না দিয়ে মানবিক হওয়ার তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, ‘প্রফেশনাল জায়গায় থেকে মক্কেলের টাকার বিনিময়ে সব সময় কাজ করা যায় না; প্রয়োজনে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মামলা পরিচালনা এবং লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সেবা দিতে হবে।’


তরুণ প্রজন্মের প্রশংসা করে আইনমন্ত্রী আরও বলেন, ‘আগামীর জেনারেশন বা জেনজিরা সঠিক পথ দেখিয়ে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে এবং তাদের গড়া সেই পথ হবে মসৃণ ও প্রগতিশীল।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com