
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
আপাতত জাতীয় দলের ব্যাটিং দেখভাল করবেন বিসিবির হাই-পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দীন।
শনিবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি। তবে আশরাফুলকে বোর্ডের কোন দায়িত্বে নিয়োগ দেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
২০২৫ সালের নভেম্বরে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন সাবেক অধিনায়ক আশরাফুল।
তার সঙ্গে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল বোর্ডের। চুক্তির মেয়াদ ফুরানোর এক বছর আগেই তাঁকে সরিয়ে দেওয়া হলো।
সম্প্রতি আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ ছিল বাংলাদেশ। দুই ম্যাচের একটিতেও দুই শ ছুঁতে পারেনি তাদের স্কোর।
ধারণা করা হচ্ছে, ব্যাটিংয়ে বাজে পারফরম্যান্সের কারণেই আশরাফুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। জাতীয় দলের সঙ্গে কাজ করার সময় তার অবদান ও প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়েছে বোর্ড।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]