সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলা‌দে‌শির মরদেহ দেশে আনা হবে: কর্মসংস্থানমন্ত্রী
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১৯:০৮
সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলা‌দে‌শির মরদেহ দেশে আনা হবে: কর্মসংস্থানমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলা‌দে‌শির মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।


সোমবার বিমানবন্দরের অভ্যন্তরে প্রবাসী কর্মীদের লাগেজ বহনের জন্য ২০০ ট্রলি হস্তান্তর অনুষ্ঠান শে‌ষে এক সংবাদ স‌ম্মেল‌নে এ তথ্য জানান তি‌নি।


মন্ত্রী বলেন, আকাশপথের যোগাযোগ ও পরিস্থিতি স্বাভাবিক হলে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলা‌দে‌শির মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে।


তিনি বলেন, দুই বাংলাদেশির একজন অভিবাসী শ্রমিক। অন্যজন ওমরাহ যাত্রী। তাদের একজনের বাড়ি বগুড়ায়, অন্যজনের বা‌ড়ি কুমিল্লায়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com