৭১ সালে রমনা কালীমন্দিরের ইতিহাস ধ্বংসের চেষ্টা হয়েছিল: রাষ্ট্রপতি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ১৫:৫৮
৭১ সালে রমনা কালীমন্দিরের ইতিহাস ধ্বংসের চেষ্টা হয়েছিল: রাষ্ট্রপতি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রমনা কালীমন্দিরের ইতিহাসকে ৭১ সালে ধ্বংসের চেষ্টা হয়েছিল। তখন পুরোপুরি না হলেও ৭৩ সালে ধ্বংস করা হয়েছিল। যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে তাদের হাতেই ধ্বংস হয়েছিল। ২০০১ সালে পুনরায় রমনা কালীমন্দিরের ঐতিহ্য ফিরিয়ে আনতে বেগম জিয়া উদ্যোগ নেন।


রবিবার (১৮ অক্টোবর) রমনা কালীমন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রপতি এসব কথা বলেন।


এ সময় তিনি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে অপব্যাখ্যা ও অপপ্রচারের সমালোচনা করেন এবং দেশের সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।


রাষ্ট্রপতি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের জন্য শারদীয় দুর্গাপূজা সবচেয়ে বড় অনুষ্ঠান, শুধু বাংলাদেশেই নয় পুরো পৃথিবীতে অন্যায়-অত্যাচার, নিপীড়ন-নির্যাতন নেমে এসেছিল তখনই দেবী দুর্গার আবির্ভাব ঘটেছিল। মূল দর্শনই হচ্ছে অন্যায়-অত্যাচার, নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, তাকে পরাজিত করা পূজার মূল দর্শন।


তিনি বলেন, বাংলাদেশে বারবার অসূরের আবির্ভাব হয়েছে, দেশের মানুষ বারবার তাকে পরাজিত করেছে। বেগম জিয়ার নেতৃত্বে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে অসূরকে পরাজিত করেছি আমরা। সাম্প্রদায়িক সম্প্রতির বিষয়ে সবসময় অপব্যাখ্যা দেয়া হয়, অপপ্রচার করা হয়। বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের আর কোথাও আছে বলে আমার জানা নেই। সমস্ত বিশ্বে যখন হানাহানি সমগ্র বিশ্বে যখন হিংসার আগুন জ্বলছে তখন বাংলাদেশে শান্তির মধ্য দিয়ে হিন্দু বা সনাতন সম্প্রদায় পূজা পালন করতে পারছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সুনির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছেন সরকারকে ও তার দলকে দেশের প্রতিটি ক্ষেত্রে, প্রত্যেকটি মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দল যেন সবচেয়ে বেশি নিরাপত্তা নিশ্চিত করে। বর্তমানে এমন আর কোথাও আছে বলে আমার জানা নেই। বিশ্বের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পিতভাবে ব্যবস্থা গ্রহণ করছে, যার তীব্র নিন্দা জানাই। আমরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতিকে অটল ও অক্ষুণ্ন রাখতে সচেষ্ট থাকবো তা আবারও জানাতে চাই।


রমনা কালীমন্দিরের জমির মালিকানা ও অন্যান্য বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে জানান রাষ্ট্রপতি। তিনি আশা করেন, প্রধানমন্ত্রী সে বিষয়ে সমাধান করতে সক্ষম হবেন।


রাষ্ট্রপতি বলেন, সবাই ভালো থাকবেন, ভালোবাসার মধ্যে থাকবেন ও প্রেমের মধ্যে থাকবেন এবং বাংলাদেশের যে বৈশিষ্ট্য সাম্প্রদায়িক সম্প্রীতিকে সবচেয়ে উঁচুতে তুলে ধরা এবং চমৎকার এক পরিবেশের মধ্যে বাস করা এগুলো যেন আমরা সমুন্নত রাখতে পারি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com