একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৭ জনের
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১৮:১৫
একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৭ জনের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

দেশে মহামারি আকার ধারণ করছে ডেঙ্গুর প্রকোপ। কোনভাবেই থামছে না এ রোগে মৃত্যুর মিছিল। তারই ধারাবাহিকতায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ৩৪২ জনের মৃত্যু হলো।


শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


প্রতিবেদনে বলা হয়, সারাদেশে ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৮৭২ জন। এর ফলে চলতি বছরে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১০ হাজার ৩১২ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ চার হাজার ১৯৯ জন।


স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৬০, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৩১৯, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৩, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩২৩, খুলনা বিভাগে ২৩৩, ময়মনসিংহ বিভাগে ৬৭, রাজশাহী বিভাগে ১৭৬, রংপুর বিভাগে ৫৯ এবং সিলেট বিভাগে ১৩ জন রয়েছেন।


আর গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com