
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১০ অক্টোবর) দুপুর আড়াইটায় বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রয়াত প্রধান সম্পাদকের মরদেহে রাষ্ট্রপতির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তার সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম। তিনি রাষ্ট্রপতির পক্ষে শোকবইয়ে সইও করেন।
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী খালিদীকে শ্রদ্ধা-ভালোবাসায় শেষ বিদায় জানান তার বন্ধু, স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ীরা।
এরপর বিকেল সাড়ে ৩টায় সেখানে সাংবাদিক খালিদীর জানাজা অনুষ্ঠিত হয়। বিকেল ৫টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
ব্যক্তিগত সফরে লন্ডনে থাকা তৌফিক ইমরোজ খালিদী গত ১ অক্টোবর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সেখানে একটি হাসপাতালে তাকে নেওয়া হলে চিকিৎসক জানান, তার মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে।
পরদিন স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]