প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা
‘সম্প্রতি মব কালচার হয়েছে এমন উদাহরণ নেই’
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১৫:৫৬
‘সম্প্রতি মব কালচার হয়েছে এমন উদাহরণ নেই’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

দেশে কোনো ধরনের ‘মব কালচার’ বা সংঘবদ্ধ উচ্ছৃঙ্খলতা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ।


সোমবার (১৭ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


অনুষ্ঠানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জবাবে ইসমাইল জবিহউল্লাহ বলেন, “মব কালচার যখনই হোক, তা অনভিপ্রেত। আশা করি, মব কালচার হবে না, কখনোই হওয়া উচিত নয়।”


তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে মব কালচার হয়েছে, এমন কোনো স্পষ্ট উদাহরণ আমার কাছে নেই। অন্তর্বর্তী সরকারের শেষ দিকে যে ধরনের মব কালচার ছিল, এখন তা নেই। তবে আমরা আপনাদের নিশ্চিত করতে পারি, এ ধরনের কোনো মব কালচার টলারেট করা হবে না। দেশ চলবে দেশের আইন অনুযায়ী এবং সেটাকে আমরা এনফোর্স করব ইনশল্লাহ।”


এ পর্যায়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, “আমি এখানে যুক্ত করতে চাই, সেটা হচ্ছে মব কালচারের মাত্রাটা এখন অনেক কমে গেছে। অনেকটা পলিটিক্যাল সাপোর্ট থেকে এই মব কালচার হয়েছে। একটা প্রচ্ছন্ন রাজনৈতিক ইয়ে (প্রভাব) থাকে।”


আইনের শাসন ‘সুসংহত হলে’ এই প্রবণতা কমে আসবে বলে আশা প্রকাশ করেন রিজভী।


তিনি বলেন, “যে আইনের শাসনের প্রত্যয় ঘোষণা করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সেখানে দেখুন কোনো বিরোধী মতের কারণে বা বিরোধী রাজনৈতিক নেতা আজকে হয়রানির মুখে পড়ছেন না। সুতরাং এই আইনের শাসনের আবহাওয়াটা যতক্ষণ পর্যন্ত বিরাজমান থাকবে বা এটা যত এগিয়ে যাবে, মব কালচার তত কমে যাবে ।”


প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম ও সাফল্যের পরিসংখ্যান তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার মাহফুজুর রহমান, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মো. সুজাউদ্দৌলা, শাহাদাৎ স্বাধীন, সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক, আবদুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার ও আশরোফা ইমদাদ প্রমুখ ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com