
রাজধানীর ডেমরার সারুলিয়ায় দুটি বোমাসদৃশ বস্তুসহ জুয়েল নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে পুলিশ নিশ্চিত হয়ে জানিয়েছে, বোমা সদৃশ বস্তু দুটি হাতবোমা এবং তা নরসিংদীর জেল থেকে পালানো ‘জঙ্গি’ জুয়েল ভুঁইয়া ওরফে ‘ওস্তাদের’ কাছ থেকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, এই জুয়েল নব্য জেএমবির আলোচিত বোমার কারিগর নাজমুল হাসান মামুন ওরফে বোমারু মামুনের ঘনিষ্ঠ সহযোগী।
রবিবার (১৬ আগস্ট) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অ্যান্টিটেরোরিজম ইউনিট (এটিইউ) ও ডেমরা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
ঘটনাস্থলে থাকা সিটিটিসির এক কর্মকর্তা বলেন, কিছুদিন আগে যাত্রাবাড়ীর জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় জুয়েলকে আটক করা হয়েছে।
পরে তার কাছ থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। রাত ৯টার দিকে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসনাত খন্দকার বলেন, বিকেল ৫টার দিকে তারা খবর পান।
এরপর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তু দুটি নিষ্ক্রিয় করেছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]