রবিবার কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ২১:৫০
রবিবার কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

‘জাতীয় মৎস্য পক্ষ’ উদ্বোধনে রবিবার (১৬ আগস্ট) সকালে কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, “সেখানে কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়নে জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়ামে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উদ্বোধনসহ বেশ কয়েকটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী অংশ নেবেন।”


প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কিশোরগঞ্জে এটিই তার প্রথম সফর।


কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর কর্মসূচি


রবিবার সকাল সাড়ে ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রক্ষপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ, বিতরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হবে।


দুপুর সাড়ে ১২টায় কটিয়াদি কার্ড হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ দিবসের উদ্বোধন অনুষ্ঠান ও জাতীয় মৎস্য পদক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।


দুপুর আড়াইটায় শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। বিকাল ৩টায় ১৫ মিনিটে সার্কিট হাউজে মধ্যাহ্ন ভোজ এবং ৪টায় পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। সেখানে ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত-ভিক্ষু-পার্দিসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সম্মানী দেওয়া হবে।


রবিবার সারা দিনের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকায় ফিরবেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com