আদ্‌-দ্বীনের রেফার করা রোগী ৬ হাসপাতালকে চিকিৎসা দেয়ার নির্দেশ
প্রকাশ : ১২ জুন ২০২৬, ২৩:১৮
আদ্‌-দ্বীনের রেফার করা রোগী ৬ হাসপাতালকে চিকিৎসা দেয়ার নির্দেশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্‌-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের রেফার করা রোগীদের ৬টি সরকারি হাসপাতালে তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।


শুক্রবার (১২ জুন) অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিকগুলোর পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের সই করা এ সংক্রান্ত অফিস আদেশ দেয়া হয়েছে।


এতে বলা হয়, বৃহস্পতিবারের (১১ জুন) স্মারক মোতাবেক আদ্‌-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। এ অবস্থায় ওই হাসপাতাল থেকে রেফার করা রোগীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে তাদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে নির্দেশনা দেয়া হলো।


যেসব হাসপাতালে রেফারের নির্দেশ দেয়া হয়েছে, সেগুলো হলো-
১. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
২. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল
৩. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
৪. মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল
৫. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং
৬. বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com