ভারত-বাংলাদেশের শক্তি এক হলে বিশ্ব শক্তিতে পরিনত হবে : ত্রিবেদী
প্রকাশ : ১২ জুন ২০২৬, ১৫:৩৬
ভারত-বাংলাদেশের শক্তি এক হলে বিশ্ব শক্তিতে পরিনত হবে : ত্রিবেদী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ভারতের ১৪০ কোটি জনসংখ্যা আর বাংলাদেশের ২০ কোটি যদি একসঙ্গে করা হয় তাহলে ১৬০ কোটি। দুই গণতান্ত্রিক দেশের শক্তি এক হলে বিশ্ব শক্তিতে পরিনত হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।


শুক্রবার (১২ জুন) সকালে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বাংলাদেশে আসার পথে বেনাপোলে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।


সম্প্রতি সীমান্ত এলাকায় পুশইন নিয়ে তৈরি হওয়া উত্তাপ এবং ভ্রমণ ও বাণিজ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে দীনেশ ত্রিবেদী বলেন, ‘ভারত ও বাংলা একই আকাশ, একই বাতাস, একই যন্ত্র। যা দুই দেশের জন্য ভালো হয়, সামনের দিনে সেই পদক্ষেপই নেয়া হবে।’
সীমান্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সম্প্রতি পুশইন নিয়ে দুই দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে বেশ উত্তাপ বিরাজ করছে। চলমান এই পরিস্থিতিতে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদীর দায়িত্ব গ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বাংলাভাষী এবং দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে জড়িত। ফলে তার এই দায়িত্ব গ্রহণ চলমান সীমান্ত উত্তাপ বন্ধ এবং ভিসা ও বাণিজ্য সহজীকরণসহ নানা বিষয়ে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।


দুই দেশের সম্পর্ক জোরদারে গুরুত্ব দিয়ে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বলেন, ভারতের ১৪০ কোটি জনসংখ্যা আর বাংলাদেশের ২০ কোটি যদি একসঙ্গে করা হয় তাহলে ১৬০ কোটি। দুই গণতান্ত্রিক দেশের শক্তি এক হলে বিশ্ব শক্তিতে পরিনত হবে এবং আন্তর্জাতিকভাবে তা বৃহৎ একটি জনশক্তিতে রুপান্তরিত হবে।


এর আগে তিনি পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল পৌঁছালে শূন্যরেখায় তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় দূতাবাস ও বেনাপোল স্থলবন্দরের প্রতিনিধিরা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com