
ফিফা ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ শুরুর ৮ মিনিটেই সাউথ আফ্রিকার বিপক্ষে গোলের স্বাদ পেল মেক্সিকো।
বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত ১ টায় শুরু হওয়া ম্যাচে প্রথম গোল করলেন মেক্সিকোর কিনিয়োনেস।
২০২৬ বিশ্বকাপের প্রথম গোলটি এল মেক্সিকোর হুলিয়ান কিনিয়োনেসের পা থেকে। ৯ মিনিটে গোলটি করেছেন এই ফরোয়ার্ড। দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক উইলিয়ামসের ভুলে ডি-বক্সে বল পেয়ে যান কিনিয়োনেস। সেখান থেকে গোল করতে ভুল করেননি তিনি। কলম্বিয়ায় জন্ম নেয়া হলেও এখন মেক্সিকোর জার্সিতে হয়ে উঠেছেন ম্যাচের নায়ক।
এই গোলের পর মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে মেক্সিকো সিটি। গ্যালারিতে নেমে আসে উৎসবের আবহ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]