খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
প্রকাশ : ১১ জুন ২০২৬, ২২:২৪
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট।


বৃহস্পতিবার (১১ জুন) রাতে হাসপাতালটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।


ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত ৯টা ৩৫ মিনিটের দিকে সিটি মেডিকেলের নিচতলায় আগুনের খবর পাওয়া যায়। এর ৫ মিনিটের মাথায় ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। বর্তমানে ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া আরও ৬টি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com