
ওমান উপকূলে তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে নিখোঁজ ৩ ভারতীয় নাবিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নিহতের খবর নিশ্চিত করেছেন।
মন্ত্রী জানান, ওমান উপসাগরে একটি ট্যাংকারে মার্কিন সামরিক হামলায় নিখোঁজ তিন ভারতীয় নাবিকেরই মৃত্যু হয়েছে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, নিহত তিন নাবিক হলেন ডেক ক্যাডেট আদিত্য শর্মা, ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরাসিয়া এবং চিফ ইঞ্জিনিয়ার পাটনালা সুরেশ।
বুধবার (১০ জুন) ওমানের উপকূলীয় এলাকায় সেত্তেবেলো নামের একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে।
পালাউ-পতাকাবাহী জাহাজটিতে ২৮ জন নাবিক ছিলেন, যাদের মধ্যে ২৪ জন ভারতীয় নাগরিক। ওমানের সোহর বন্দরের প্রায় ২০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে যাওয়ার সময় হামলার খবর জানিয়ে জাহাজটি একটি বিপদ সংকেত পাঠায়।
ঘটনার পর এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার নিন্দা জানিয়ে বলেছে, ‘ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ সেত্তেবেলো-তে হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর নিন্দা জানাচ্ছি।’
যুক্তরাষ্ট্র জানিয়েছে, জাহাজটি ইরানি তেল বহন করছিল। মার্কিন সামরিক বাহিনীর নির্দেশ না মানায় জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
বৃহস্পতিবারও তেলবাহী জাহাজে হামলার কড়া প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। ভারতে থাকা মার্কিন ডেপুটি চিফ অফ মিশনকে তলব করে প্রতিবাদ জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]