ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
প্রকাশ : ১০ জুন ২০২৬, ১৮:৪৪
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।


বুধবার (১০ জুন) বিকেল ৫টা ৫০ মিনিটে আগুন লাগে।


খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরিদা ইয়াসমিন।


তিনি জানান, সাত মসজিদ রোডের পাঁচ তলা ভবনের ছাদের একটি রুমে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে। ভবনে ইলেকট্রনিকস পণ্য ও বিভিন্ন ট্রাভেল এজেন্সি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। এরপর ৬টা ১০ মিনিটে সেখানে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ৬টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।


আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয় এখনো কিছু জানা যায়নি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com