জোহানেসবার্গে বস্তিতে সশস্ত্র হামলায় নিহত ১
প্রকাশ : ১০ জুন ২০২৬, ১৫:৫৭
জোহানেসবার্গে বস্তিতে সশস্ত্র হামলায় নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে একটি বস্তিতে সশস্ত্র হামলায় ১২ জন নিহত এবং আরও ৯ জন আহত হয়েছেন।


স্থানীয় পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (৯ জুন) রাত ১১টার কিছু পর ১০ জনের বেশি সশস্ত্র ব্যক্তি একটি গাড়িতে করে এসে ওই বস্তিতে হামলা চালায়।


পুলিশের মুখপাত্র কর্নেল ডিমাকাতসো নেভহুলুই বলেন, ‘ঘটনাস্থলেই আটজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও তিনজন প্রাপ্তবয়স্ক নারীকে মৃত ঘোষণা করা হয়।’


তিনি আরও বলেন, ‘অভিযুক্তরা বস্তির উভয় প্রবেশপথ দিয়ে ঢুকে এলাকাজুড়ে বিভিন্ন স্থানে স্থানীয় জনগণের ওপর নির্বিচারে গুলি চালায়। পরে তারা একই গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করে।’


আহতদের মধ্যে আরও একজন পরে হাসপাতালে মারা যান, ফলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়। হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি।


পুলিশ জানিয়েছে, জাম্পার্স বস্তিতে সংঘটিত এ হামলার পর ১০ জনের বেশি সন্দেহভাজন হামলাকারীকে ধরতে অভিযান শুরু করা হয়েছে।


হামলাটি ঘটেছে ক্লিভল্যান্ড নামের একটি এলাকায়, যা জোহানেসবার্গ শহরের কেন্দ্র থেকে প্রায় ছয় কিলোমিটার পূর্বে অবস্থিত।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com