
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরপুলিশ সদস্যদেরহুঁশিয়ারি দিয়ে জানিয়েছেনমাদক সেবন ও কারবারের সঙ্গে বাহিনীর কেউ জড়িয়ে পড়লে ছাড় দেয়া হবে না ।যারাই সম্পৃক্ত ছিলেন ব্যবস্থা নেয়া হয়েছে।
মঙ্গলবার (১২ মে) রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ উপলক্ষে আইজিজ ব্যাজ, শিল্ড প্যারেড, অস্ত্র-মাদক উদ্ধারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।
আইজিপি বলেন, পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহারের কারণে পুলিশ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সেখান থেকে ভালো অবস্থানে এসেছে।
আলী হোসেন ফকির বলেন, পুলিশ সদস্যরা মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িয়ে পড়লে কোনো ছাড় নয়। যারাই সম্পৃক্ত ছিলেন ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ পদক নিয়ে বিতর্ক নেই। এখনো যাচাই-বাছাই চলছে। সময় মতো দেয়া হবে পুলিশ পদক।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]