লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় শনাক্ত
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৯:১১
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় শনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তারা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. আবদুল কাদেরের ছেলে মো. নাহিদুল ইসলাম।


সোমবার (১১ মে) লেবাননের স্থানীয় সময় দুপুর ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। নিহত দুজনই সাতক্ষীরা জেলার বাসিন্দা।


বৈরুতের বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় জানিয়েছে, নিহত দুই বাংলাদেশির মরদেহ বর্তমানে নাবাতিয়ের নাবিহ বেররি হাসপাতালে রাখা হয়েছে। দূতাবাস নিহত ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।


এর আগে রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা লেবাননে বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে দুই বাংলাদেশি কর্মীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।


গত ৮ এপ্রিল বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন বাংলাদেশি নারী শ্রমিক দিপালী বেগম।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com