নাগরিকদের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: ডিএনসিসি প্রশাসক
প্রকাশ : ১১ মে ২০২৬, ১৯:০৮
নাগরিকদের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: ডিএনসিসি প্রশাসক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ডেঙ্গু নিয়ন্ত্রনে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সম্ভব নয় বলে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।


সোমবার (১১ মে) দুপুরে গুলশান নগর ভবনে আয়োজিত এক বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।


তিনি বলেন, বাসাবাড়ি, আঙিনা, ফুলের টব, বালতি ও বিভিন্ন পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে, যাতে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়।


এ সময় তিনি ‘শনিবারের অঙ্গীকার, নিজ নিজ বাসা ঘর করি পরিষ্কার’—স্লোগান বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।


অনুষ্ঠানে ৭৩১ জন শিক্ষার্থীর মাঝে মোট ৯২ লাখ ৪ হাজার ৬০০ টাকা শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com