ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গার্মেন্টসে ছুটি ধাপে ধাপে
প্রকাশ : ১১ মে ২০২৬, ১৮:০২
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গার্মেন্টসে ছুটি ধাপে ধাপে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং মহাসড়কে যানজট কমাতে এক বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এবার গার্মেন্টস কারখানাগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সোমবার (১১ মে) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের এই পরিকল্পনার কথা জানান সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।


সড়ক মন্ত্রী জানান, গত ঈদুল ফিতরে হঠাৎ করে সব গার্মেন্টস একসঙ্গে ছুটি দেওয়ার ফলে মহাসড়কে ব্যাপক জনচাপ তৈরি হয়েছিল এবং যাতায়াতে বেশ বিশৃঙ্খলা দেখা দিয়েছিল।


সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার যাত্রী ভোগান্তি কমাতে ধাপে ধাপে গার্মেন্টস ছুটি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ঘরমুখো মানুষ ও পশুবাহী ট্রাকের চাপ সড়কে সুষমভাবে বণ্টন হবে।


তিনি বলেন, ‘গত ঈদুল ফিতরের সময় ঈদযাত্রায় যেসব ব্যত্যয় ঘটেছিল, সেগুলো নিরসনে বিভিন্ন উদ্যোগ নেবে সরকার। সড়কে শৃঙ্খলা ফেরাতে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালিত হবে।


মন্ত্রী আরও বলেন, ‘আসন্ন ঈদুল আজহায় সরকার আগেভাগেই বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। বিশেষ করে মহাসড়কে যানজট ব্যবস্থাপনা এবং পশুবাহী ট্রাকের চলাচল সুশৃঙ্খল করতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com