
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, দেশের ২৪ জেলার প্রায় ৭ কোটি মানুষের জীবনের সঙ্গে যুক্ত পদ্মা ব্যারেজ নির্মাণে পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সরকার।
রবিবার (১০ মে) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের প্রকৌশল বিভাগের আয়োজিত 'বাংলাদেশে ক্ষয়-প্রতিরোধী উপকূলীয় অবকাঠামো' নামের শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবে সরকার।
নদী ভাঙন রোধে সরকার এরইমধ্যে উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি আরও বলেন, উপকূলের মানুষ প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকে।
মন্ত্রী বলেন, কারিগরি বিষয়সহ অবকাঠামো নির্মাণে প্রকৌশলীদের পরামর্শে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।
এসময়, কিভাবে উপকূলীয় অঞ্চলে ক্ষয় রোধ নিয়ে ডিজাইন করা যায়, তা নিয়ে গবেষণা প্রয়োজন বলে জানান রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]