ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে: রেলমন্ত্রী
প্রকাশ : ১০ মে ২০২৬, ১২:৫৫
ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে: রেলমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।


রবিবার (১০ মে) সকালে রাজধানীর ইস্কাটন রোডের লেডিস ক্লাবে নৌনিরাপত্তা সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।


এ সময় মন্ত্রী নৌ সেক্টরকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীর মেধা, ধৈর্য ও ত্যাগকে কাজে লাগানোর বিকল্প নেই বলেও জানান।


একই অনুষ্ঠানে যোগ দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, সচেতনতা ও দায়িত্বশীলতার মাধ্যমে নৌপথের দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনা সম্ভব। ঈদকে সামনে রেখে অনুমোদন ও ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধ করতে নৌপুলিশকে নির্দেশনা দেন তিনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com