দেশে জঙ্গি নেই, জঙ্গি আছে: মন্ত্রী-উপদেষ্টার দুই কথা
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ২১:০২
দেশে জঙ্গি নেই, জঙ্গি আছে: মন্ত্রী-উপদেষ্টার দুই কথা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশে জঙ্গি তৎপরতা নেই, কিছু চরমপন্থি সংগঠনের অস্তিত্ত্ব আছে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। একই দিনেদেশে জঙ্গিবাদের একটা প্রবণতা আছে বলে জানালেন, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, কিছু মানুষ এর সঙ্গে জড়িত। মাঝে মাঝে তারা আরো বেশি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করে, সেটাকে সরকার নিয়ন্ত্রণ করবে।


মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি ওই শব্দকে এখন আর স্বীকৃতি দেই না। আমাদের দেশে বর্তমানে এ ধরনের কোনো তৎপরতা নেই। পৃথিবীর সব দেশেই কিছু চরমপন্থি বা র‍্যাডিক্যাল গ্রুপ থাকতে পারে, তবে সেটাকে জঙ্গিবাদ বলা যাবে না।


তিনি দাবি করেন, অতীতে একটি শাসনামলে রাজনৈতিক উদ্দেশে জঙ্গিবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। বর্তমানে সেই ধরনের পরিস্থিতির কোনো অস্তিত্ব নেই বলেও তিনি উল্লেখ করেন।


অপর দিকে, একই দিন সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কেন্দ্রে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান সাংবাদিকদের বলেন, দেশে জঙ্গিবাদের একটা প্রবণতা আছে। কিছু মানুষ এর সঙ্গে জড়িত। মাঝে মাঝে তারা আরো বেশি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করে, সেটাকে সরকার নিয়ন্ত্রণ করবে।


দেশে জঙ্গিবাদ নিয়ে দুটো এক্সট্রিম আলোচনা আছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, ‘একটা হলো বাংলাদেশ জঙ্গিতে ভরে গেছে, আরেকটা হচ্ছে বাংলাদেশে কোনো জঙ্গি নাই। দুটোই ভুল বলে আমরা মনে করি।’


ডিসইনফরমেশন প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘আমরা এটা নিয়ে শক্ত অবস্থানে যাব। আমরা ডিসইনফরমেশন বেইজ ফটোকার্ড এলাও করব না মিডিয়া থেকে।’


তিনি বলেন, ‘এই সরকার যেহেতু এ ব্যাপারে কঠোর আছে, কঠোর থাকবে। আমি বিশ্বাস করি, এই প্রবণতা কমে যাবে। সেটিই হলো ব্যাপার। যারা আগে করেছে, ওই ঘটনারও তদন্ত, তাদেরকে ধরা, শাস্তি নিশ্চিত করা— এগুলো করা অবশ্যই এটাকে কমব্যাক করার পার্ট হবে। আমরা সর্বোচ্চ সেই চেষ্টা করব।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com