ইসলামাবাদ সংলাপ ব্যর্থ হওয়ার দায় যুক্তরাষ্ট্রের: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১৬:৪৪
ইসলামাবাদ সংলাপ ব্যর্থ হওয়ার দায় যুক্তরাষ্ট্রের: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত তেহরান–ওয়াশিংটন সংলাপ ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।


সোমবার (২৭ এপ্রিল) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছানোর পর তিনি এ মন্তব্য করেন। সফরকালে তাঁর সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হওয়ার কথা রয়েছে।


ইরানের এই শীর্ষ কূটনীতিক বলেন, আলোচনায় কিছু অগ্রগতি হলেও যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান ও অতিরিক্ত শর্তের কারণে শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।


তেহরান- ওয়াশিংটন সম্পর্ক স্বাভাবিক করতে ইসলামাবাদে এই সংলাপ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছিল।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com