‘অসমর্থ মানুষকে বিনামূল্যে আইনগত সহায়তা দিতে সরকার বদ্ধপরিকর’
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১১:২৫
‘অসমর্থ মানুষকে বিনামূল্যে আইনগত সহায়তা দিতে সরকার বদ্ধপরিকর’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অসহায় ও অসমর্থ মানুষকে বিনামূল্যে আইনগত সহায়তা দিতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, কেউ যদি এই সেবা থেকে বঞ্চিত হন, তবে সরাসরি আমাদের জানাবেন। আইন মন্ত্রণালয় দ্রুত ব্যবস্থা নেবে।


সোমবার (২৭ এপ্রিল) সকালে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে রাজধানীর কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


এদিনের অনুষ্ঠানের বিশেষ দিক ছিল আইনমন্ত্রীর সরাসরি অংশগ্রহণ। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকেই তিনি কড়াইল বস্তির দুজন নারীকে তাৎক্ষণিক আইনি পরামর্শ প্রদান করেন। বস্তিবাসীদের আইনি সমস্যাগুলো শোনার পাশাপাশি তা সমাধানের পথও বাতলে দেন তিনি।


দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আইনি অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর এই দিবসটি পালন করা হয়।


কড়াইল বস্তির মতো ঘনবসতিপূর্ণ এলাকায় এই ভ্রাম্যমাণ ক্যাম্প স্থাপনের ফলে সাধারণ মানুষ এখন সহজেই আইনি জটিলতার বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com