
সংসদ সদস্যদের (এমপি) জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ির সুবিধা বাতিলের জন্য ‘সংসদ সদস্য পারিতোষিক ও ভাতাদি সংশোধন বিল-২০২৬’ জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির দীর্ঘদিনের সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
সেদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
‘দ্য মেম্বার্স অব পার্লামেন্ট (রেমিউনারেশন অ্যান্ড অ্যালাওয়েন্সেস) (সংশোধন) আদেশ ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত এ অনুমোদন দেওয়া হয়। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতার নিরিখে এবং সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রিসভায় অনুমোদনের পর এবার সিদ্ধান্তটি জাতীয় সংসদে বিল আকারে পাস হলো। গেজেট প্রকাশের পর এটি কার্যকর হবে।
এর আগে সংসদ সদস্যরা ‘দ্য মেম্বার্স অব পার্লামেন্ট (রেমিউনারেশন অ্যান্ড অ্যালাওয়েন্সেস) অর্ডার, ১৯৭৩’-এর অধীনে শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা পেতেন, যা এখন তুলে নেওয়া হলো।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]