হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৫:১৬
হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজন মারা গেছে এবং হাম উপসর্গে সারাদেশে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এ সময় হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৪২১ জন।


রবিবার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৪২১ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৩২ হাজার ২৮ জন।


গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৪৩ জন, গত ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা চার হাজার ৬০৩ জন।


১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ৪৩৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৭ হাজার ৯৫৫ জন।


গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৪৩ জনের মৃত্যু হয়েছে একই সময়েসন্দেহজনক হামে ২১৬ জনের মৃত্যু হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com