
শিল্পাঅঞ্চল সাভার ও আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে তীব্র লোডশেডিংয়ের ফলে উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্য হারে কমে গেছে বলে জানিয়েছে বেশ কিছু কারখানা কতৃপক্ষ।
চলতি বছরের এপ্রিল মাসের তথ্য অনুযায়ী, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে প্রতিদিন আট থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎহীন থাকছে, যার ফলে পোশাক কারখানাগুলোর উৎপাদন স্থবির হয়ে পড়েছে।
কারখানা মালিকরা জানিয়েছেন, সাভার ও আশুলিয়ায় ছোট বড় মিলিয়ে প্রায় ১৫০০ বেশী তৈরি পোশাক কারখানা রয়েছে। গত কয়েক মাসে বিদ্যুৎ বিভ্রাটের কারণে কারখানাগুলোতে উৎপাদন সক্ষমতা ২০-৩০ শতাংশে নেমে এসেছে | তারা আরও জানান, লোডশেডিংয়ের কারণে পণ্য উৎপাদন ও সময়মতো শিপমেন্ট করতে না পেরে অনেক মালিক চরম বিপাকে পড়েছেন। বিদ্যুৎ সংকটসহ নানা কারণে বেশ কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে।
কারখানাগুলোতে ডিজেল ও গ্যাসের তীব্র সংকটের কারণে জেনারেটর ব্যবহার করেও কারখানা চালু রাখা কঠিন হয়ে পড়েছে, উৎপাদন খরচ বহুগুণ বেড়ে গেছে। নির্দিষ্ট সময়ে পণ্য সরবরাহ করা সম্ভব না হওয়ায় বায়াররা মুখ ফিরিয়ে নিচ্ছেন, যার ফলে বড় ধরনের আর্থিক লোকসানের সম্মুখীন হচ্ছেন মালিকপক্ষ।
আশুলিয়ার কাঠগড়ার দূর্গাপুর এলাকার ফ্যাশন ডট কম লিমিটেড কারখানায় সরেজমিনে গিয়ে দেখা যায় তারা কারখানা চালুর দশ ঘন্টার মধ্যে আট ঘন্টায় বিদ্যুৎ পাচ্ছেন না। যার ফলে প্রতিমানে ২৬ দিনের কর্মদিবসে ৬৫০ লিটার তেল ১৫০ টাকা লিটারে কিনতে হচ্ছে। এতে করে মাসে তাদের বাড়তি খরচ বেড়েছে প্রায় বিশ লক্ষ টাকা। এছাড়া সময় মত তেল পাম্পে গিয়েও তেল না পাওয়ায় দুর্ভোগ বেড়েছে।
কারখানাটির শ্রমিকরা জানান, লোডশেডিংয়ের কারণে তাদের কাজ কমে গেছে কারখানার ছুটির পরেও বাসা বাড়িতে বিদ্যুৎ না পাওয়ায় চরম বিপাকে পড়েছেন তারা।
কারখানার অপারেশন ডিরেক্টর এ কে এম আমিরুল ইসলাম বলেন, বিদ্যুৎ সংকটের কারণে তাদের উৎপাদনে ধস নেমেছে সরকারেরর পক্ষ থেকে তিনি নিরিবিছন্ন বিদ্যুতের দাবি জানান।
এ বিষয়ে কারখানার ম্যানেজার এডমিন এন্ড অডিট সিরাজুল ইসলাম বলেন, পরিস্থিতি এতটাই নাজুক যে, অনেক ক্ষেত্রে দিনের অর্ধেক সময় বা তার বেশি বিদ্যুৎ থাকছে না। একই সঙ্গে জ্বালানি ও গ্যাসের অভাব উৎপাদন ব্যবস্থাকে ধসিয়ে দেওয়ার পর্যায়ে নিয়ে গেছে।
এ বিষয়ে মুঠোফোনে আশুলিয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম সোলাইমান আহমেদ বলেন, নিরিবিছিন্ন বিদ্যুৎ না থাকার কারণে বাসা বাড়ি ও পোশাক কারখানায় লোড শেডিং বেড়ে গেছে|
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]