৬ বছর ক্যাম্পেইন না করায় দেশে হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ২২:৩৯
৬ বছর ক্যাম্পেইন না করায় দেশে হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিগত দুই সরকারের ব্যর্থতায় শিশুদের হামের টিকা না দেওয়ার কারণে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ২০২০ সালের ডিসেম্বরের পরে দেশে হামের টিকা প্রদানে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়নি। গত ছয় বছরে দেশে হামের ক্যাম্পেইন করেনি বিগত সরকার।


শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার দেশব্যাপী হামের টিকা প্রদান কার্যক্রম শুরু করেছে। শুরুতে দেশের ৩০টি উপজেলায় কার্যক্রম শুরু করলেও গত ২০ তারিখ থেকে সারাদেশে পূর্ণাঙ্গভাবে টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। এ সময় দ্রুত হামের প্রকোপ নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।


ঝটিকা পরিদর্শনে এসে মন্ত্রী দায়িত্বে অবহেলা, গণমাধ্যমে ভুল তথ্য উপস্থাপন ও দুর্নীতির দায়ে মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীর এবং সিভিল সার্জন অফিসের স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানকে প্রত্যাহারের আদেশ দেন এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।


এর আগে, স্বাস্থ্যমন্ত্রী মুন্সীগঞ্জের স্বাস্থসেবা কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। এ সময় মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জেলা প্রশাসক নূর মহল আশরাফী ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ স্বাস্থ বিভাগের বিভিন্নস্থরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com