দেশকে অস্থিতিশীল করতে চাইলে কাউকে ছাড় নয় : অর্থমন্ত্রী
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১৮:২০
দেশকে অস্থিতিশীল করতে চাইলে কাউকে ছাড় নয় : অর্থমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের কাউকে ছাড় দেয়া হবে না। আমরা একটি স্থিতিশীল, সংবেদনশীল ও সহনশীল রাজনীতির পথে এগোচ্ছি। এই পথে যারা বাধা সৃষ্টি করবে, তাদের কাউকেই ছাড় দেয়া হবে না।


শুক্রবার (২৪ এপ্রিল) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।


বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, সংকট নেই- এ কথা বলার সুযোগ নেই। সংকট রয়েছে, তবে তা শুধু বাংলাদেশে নয়, বৈশ্বিকভাবেই রয়েছে। আমরা অনেক দেরিতে জ্বালানির মূল্য সামান্য বৃদ্ধি করেছি, কারণ জনগণের কষ্টের কথা বিবেচনা করেছি। আশপাশের দেশগুলো অনেক বেশি বৃদ্ধি করেছে। আমরা চেষ্টা করছি যেন বিদ্যুৎ সরবরাহ সচল থাকে লাইট বা ফ্যাক্টরি বন্ধ না হয়। অনেক দেশে কারফিউ পর্যন্ত হয়েছে, বাংলাদেশ সেই অবস্থায় যায়নি। ইনশাল্লাহ, যাবে না।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শ্রী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, চবি অদুল-অনিতা ট্রাস্টের শ্রী অদুল কান্তি চৌধুরী চেয়ারম্যান।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com