
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার চারজন ও পুলিশ সুপার পদমর্যাদার ১৬ কর্মকর্তাসহ ২০ জনকে একযোগে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
বদলি হওয়া কর্মকর্তাদের মেট্রোপলিটন, রেঞ্জ ডিআইজি কার্যালয়, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, পিবিআই, ডিএমপি, শিল্পাঞ্চল পুলিশ ও আরআরএফসহ বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
চারজন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তারা হলেন- ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি নরেশ চাকমাকে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এসএম এমরান হোসেনকে এন্টি টেররিজম ইউনিটে, ময়মনসিংহ রেঞ্জ অফিসের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমানকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে এবং পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেনকে খুলনা রেঞ্জ অফিসে বদলি করা হয়েছে।
এ ছাড়া পুলিশ সুপার পদমর্যাদার ১৬ কর্মকর্তা হলেন- সিআইডি পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে খুলনা কেএমপি উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), পুলিশ অধিদপ্তর (ঢাকায় যোগদানকৃত) পুলিশ সুপার ড. মোহাম্মদ আবদুল কাদেরকে এসবি (ঢাকা) পুলিশ সুপার, বরিশালের উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আলী আশরাফ ভুঞা কে রাঙ্গামাটির বেতবুনিয়া পিএসটিএস পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), ডিএমপির উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ মইনুল হাসান কে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার কমান্ড্যান্ট (পুলিশ সুপার) (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), ডিএমপির উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. জাফর হোসেন কে পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) পিবিআই, শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম কে উপপুলিশ কমিশনার ডিএমপি, রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. হুমায়ুন কবির কে পুলিশ সুপার পুলিশ অধিদপ্তর (টিআর) (সংযুক্ত কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ), পিবিআই (ঢাকা) পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারকে পুলিশ সুপার শিল্পাঞ্চল পুলিশ, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলামকে উপপুলিশ কমিশনার গাজীপুর মহানগর, রাজশাহী মহানগরের উপপুলিশ কমিশনার মো. নাছির উদ্দিন যুবায়েরকে পুলিশ সুপার পুলিশ টেলিকম (ঢাকা), খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. রিয়াজুল কবিরকে উপপুলিশ কমিশনার সিলেট মহানগর, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমকে পুলিশ সুপার বরিশাল মহানগর, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদকে পুলিশ সুপার খুলনা মহানগর, এসবি (ঢাকা) অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত বর্তমানে অতিরিক্ত উপপুলিশ কমিশনার) পুলিশ সুপার মো. রাজীব ফরহানকে অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়, পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. শাহ নূর আলম পাটওয়ারীকে অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) এন্টি টেররিজম ইউনিট (ঢাকায় সংযুক্ত), ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি পুলিশ সুপার) নাজমুন নাহারকে অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]