ডিএমপির ৩ উপ-পুলিশ কমিশনারকে বদলি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১৮:০৩
ডিএমপির ৩ উপ-পুলিশ কমিশনারকে বদলি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

‎ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিনজন উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) বদলি করা হয়েছে।


‎বুধবার (২২ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদফতর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।


‎এতে বলা হয়, পিওএম দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাহমুদুল কবিরকে সচিবালয় নিরাপত্তা বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে, ডিএমপির এইচআরডি বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মাদ মাসুদ রানাকে ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার ও ট্রাফিক- অ‍্যাডমিন, প্ল্যানিং অ্যান্ড রিসার্চ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোছা. লিজা বেগমকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের পূর্ব পুলিশ কমিশনার হিসাবে বদলি করা হয়েছে।

‎আদেশে বলা হয়েছে, অবিলম্বে এই আদেশ কার্যকর করা হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com