বিমান প্রতিমন্ত্রী
জুন থেকে ঢাকা-টোকিওতে সরাসরি ফ্লাইট, কেনা হবে ১৪ বোয়িং
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১৫:৪৪
জুন থেকে ঢাকা-টোকিওতে সরাসরি ফ্লাইট, কেনা হবে ১৪ বোয়িং
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের সঙ্গে জাপানের বিমান যোগাযোগ আরও জোরদার করতে আগামী জুন মাস থেকে ঢাকা-টোকিও রুটে পুনরায় ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া পরিবহন সুবিধা বাড়াতে ১৪টি বোয়িং বিমান কেনা হবে বলে জানিয়েছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।


বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।


প্রতিমন্ত্রী বলেন, বিমান লিজ নেয়ার চিন্তা চলছে, এ ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা নেয়া হয়েছে। তবে কিছু বিমান কিনতে হবে। এ ক্ষেত্রে ক্রয়চুক্তি অন্তর্বর্তী সরকার ‘রাফ ড্রাফট’ করে দিয়েছিল। সে ব্যাপারে ৩০ এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত হবে।


তিনি বলেন, ১৪টি বোয়িং কেনা হবে। এয়ারবাসের সঙ্গেও কথা বলছি। মিক্সড ফ্লাইট করার চিন্তা করছে সরকার। ২ থেকে ৩ মাসের লিজ নিয়ে বিমান বহর বাড়িয়ে তা লাভজনক করার চেষ্টা করছি। ইতোমধ্যে আমরা ২ মাসের মধ্যে কিছুটা লাভের দিকে আছি।


টোকিওতে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে তিনি বলেন, আগামী জুন থেকে টোকিওতে ফ্লাইট চালু হবে। কত স্লট দেয়া যায় সেটি নিয়ে ভাবা হচ্ছে, লাভজনক হলে স্লট আরও বাড়ানো হবে।


হজযাত্রী পরিবহনের বিষয়ে তিনি বলেন, হজ ফ্লাইট নিয়মিত চলছে। আগামী ৩০ মে থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com