ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চান না: ট্রাম্প
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ২০:১৮
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চান না: ট্রাম্প
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চান না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির সময়সীমা আগামীকাল বুধবার (২২ এপ্রিল) শেষ হওয়ার কথা রয়েছে।


সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমাদের হাতে তেমন সময় নেই। ইরান যদি একটি চুক্তিতে পৌঁছায়, তাহলে তারা নিজেদের জন্য খুব ভালো অবস্থান তৈরি করতে পারবে।’ একই সঙ্গে তিনি দাবি করেন, আলোচনায় বসা ছাড়া ইরানি কর্মকর্তাদের ‘কোনো বিকল্প নেই’।


ট্রাম্প আরও জানান, যুদ্ধবিরতির সময় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাদের সামরিক সরঞ্জাম ফের মজুত করেছে এবং তার নির্দেশ পেলে আবারও ইরানের বিরুদ্ধে হামলা চালাতে প্রস্তুত।


তিনি বলেন, ‘আমরা পুরোপুরি প্রস্তুত। আমাদের কাছে প্রচুর গোলাবারুদ ও সব ধরনের সরঞ্জাম আছে… আমরা এই সময়টা ব্যবহার করেছি ফের মজুত করতে, সম্ভবত তারাও কিছুটা করেছে।’


ট্রাম্প আরও বলেন, ‘আমরা প্রস্তুত। সেনারা যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com