
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ২০২৯ সাল পর্যন্ত ৫ বছরের জন্য গ্রামীণ ব্যাংকের কর অব্যাহতি প্রদান করা হয়। তবে ২০২৪ সাল পেরিয়ে সেই প্রতিষ্ঠানে গেল ২০২৫ সালে বাৎসরিক আয় দাঁড়িয়েছে ১৫ হাজার ৮১০ কোটি টাকা।
সোমবার (২০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির ২৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ প্রতিবেদন অনুমোদন করা হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুসরণ করে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এজিএম আয়োজন করা হয়, যেখানে শেয়ারহোল্ডাররা অনলাইনে অংশ নেন।
সভায় ২০২৫ অর্থবছরের জন্য মোট ২১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে, যার মধ্যে ১০৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ। প্রতি ১০ টাকা অভিহিত মূল্যের বিপরীতে শেয়ারহোল্ডাররা পাবেন ২১ টাকা ৫০ পয়সা নগদ লভ্যাংশ, যা কোম্পানির কর-পরবর্তী মুনাফার প্রায় ৯৮.২ শতাংশ।
এজিএমে কোম্পানির চেয়ারম্যান জন ওমুন্ড রেভহাগ, প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, প্রধান অর্থ কর্মকর্তা অটো মাগনে রিসব্যাক এবং কোম্পানি সচিব এস এম ইমদাদুল হকসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান জন ওমুন্ড রেভহাগ বলেন, ২০২৫ সাল ছিল কোম্পানির জন্য স্থিতিশীল অগ্রগতির বছর। বৈশ্বিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও গ্রাহকসেবা উন্নয়ন, নেটওয়ার্কের মানোন্নয়ন এবং ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়াতে কোম্পানি কাজ করে গেছে।
প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান জানান, ২০২৫ সালে গ্রামীণফোনের মোট আয় দাঁড়িয়েছে ১৫ হাজার ৮১০ কোটি টাকা। বছরের শেষে কোম্পানির মোট গ্রাহকসংখ্যা ছিল ৮ কোটি ৩৯ লাখ, যার মধ্যে ৪ কোটি ৮৭ লাখ ইন্টারনেট ব্যবহারকারী।
তিনি আরও জানান, ডিজিটাল ইকোসিস্টেম শক্তিশালী করার পাশাপাশি ফাইভজি সেবা সম্প্রসারণ এবং মাইজিপি অ্যাপের মাধ্যমে ২ কোটি ২৫ লাখের বেশি গ্রাহককে সেবা দেওয়া হচ্ছে। একই সঙ্গে নেটওয়ার্ক পরিচালনা, গ্রাহকসেবা এবং সিদ্ধান্ত গ্রহণে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে কোম্পানিটি এআই-নির্ভর টেলিকম প্রতিষ্ঠানে রূপান্তরের পথে এগোচ্ছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]