যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামাবাদে আলোচনায় অংশ নেবে না ইরান
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১৪:১১
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামাবাদে আলোচনায় অংশ নেবে না ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক পণ্যবাহী জাহাজ জব্দের ঘটনায় সৃষ্ট উত্তেজনার জেরে পাকিস্তানের ইসলামাবাদে আলোচনায় ইরান অংশ নেবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই ।


সোমবার (২০ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


নতুন দফার আলোচনা নিয়ে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই এই অবস্থান স্পষ্ট করেছে তেহরান। মুখপাত্র বলেন, ‘এই মুহূর্তে পরবর্তী কোনো আলোচনার সময়, স্থান বা কাঠামো নিয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই।’


এদিকে তেহরান প্রস্তাব নাকচ করে দিলেও আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিদল পাকিস্তানে যাচ্ছে। দলটির নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এরইমধ্যে ইসলামাবাদে কমপক্ষে দুইটি মার্কিন সামরিক বিমান নেমেছে। ধারণা করা হচ্ছে, এতে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল ছিল।


এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ‍যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তার ‘প্রতিনিধিরা’ সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ইসলামাবাদ পৌঁছাবে।


এর কিছুক্ষণ পরই হোয়াইট হাউস জানায়, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।


হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন, এই দলে ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার থাকবেন। তারা আগের দফার আলোচনাতেও অংশ নিয়েছিলেন।


এর আগে নির্দিষ্ট ‘লাল রেখা’ মানলে বৈঠকে বসার কথা জানিয়েছিল ইরান। ইরানের এক জ্যেষ্ঠ ইরানি আইনপ্রণেতার বরাতে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, এই সীমা সম্মানের সঙ্গে মানতে হবে যুক্তরাষ্ট্রকে—এমন দাবি তেহরানের। তবে শর্তগুলো প্রকাশ করা হয়নি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com