ডিপো পর্যায়ে আজ থেকে মিলবে বর্ধিত হারে ডিজেল-পেট্রোল-অকটেন
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০০:০৫
ডিপো পর্যায়ে আজ থেকে মিলবে বর্ধিত হারে ডিজেল-পেট্রোল-অকটেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গ্রাহক চাহিদা বিবেচনায় সোমবার (২০ এপ্রিল) থেকে ডিপো পর্যায়ে ডিজেল ও পেট্রোল ১০ শতাংশ এবং অকটেন ২০ শতাংশ বর্ধিত হারে বরাদ্দ দেয়া হবে৷


রবিবার (১৯ এপ্রিল) রাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, বর্তমান জ্বালানি তেলের চাহিদা বিবেচনায় ডিলার ও ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে উল্লেখিত বর্ধিত হারে বিপিসির অধীনস্থ কোম্পানিগুলো কর্তৃক জ্বালানি তেল বিক্রয় করার বিষয়ে কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে। এই অবস্থায় সোমবার থেকে বর্ণিত হার অনুযায়ী জ্বালানি তেল বিক্রয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।


এর আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে শনিবার দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। ওইদিন রাতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়। যা রবিবার থেকেই সারাদেশে কার্যকর হয়েছে।


নতুন দাম অনুযায়ী, বর্তমানে প্রতি লিটার ডিজেলের দাম পড়বে ১১৫ টাকা। পাশাপাশি প্রতি লিটার কেরোসিন ১৩০ টাকা, প্রতি লিটার পেট্রোল ১৩৫ টাকা এবং প্রতি লিটার অকটেনের দাম পড়বে ১৪০ টাকা। যেখানে এতদিন প্রতি লিটার ডিজেল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা ও অকটেন ১২০ টাকায় বিক্রি হচ্ছিল।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com