
ইরানের পারমাণবিক শক্তি অর্জনের অধিকার কেড়ে নেয়ার কোনো বৈধতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই। এমনটি সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
রবিবার (১৯ এপ্রিল) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদন ও পেজেশকিয়ানকে উদ্ধৃত করে ইরানিয়ান স্টুডেন্ট নিউজ এজেন্সির (আইএসএনএ) জানায়, ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘ট্রাম্প বলেছেন, ‘ইরান তার পারমাণবিক অধিকার কাজে লাগাতে পারবে না।’ কিন্তু তিনি এটি স্পষ্ট করছেন না যে, কোন অপরাধে এ বাধা দেয়া হচ্ছে? একটি জাতির অধিকার কেড়ে নেয়ার তিনি কে?’
পারমাণবিক ইস্যুতে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ও সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানি প্রেসিডেন্ট এ কড়া প্রতিক্রিয়া জানালেন।
এর আগে শনিবার (১৮ এপ্রিল) দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেন, ইরানের ‘বীর নৌবাহিনী’ শত্রুদের বিরুদ্ধে নতুনভাবে ‘তিক্ত পরাজয়’ চাপিয়ে দিতে প্রস্তুত রয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া একাধিক পোস্টে মোজতবা খামেনি আরও দাবি করেন, ইরানের সেনাবাহিনী ‘যুক্তরাষ্ট্রের কুৎসিত ষড়যন্ত্র, পাহলভি শাসনের উত্তরসূরি এবং ইরানকে বিভক্ত করতে চাওয়া বিচ্ছিন্নতাবাদীদের’ মোকাবিলা করে এক ‘মহাকাব্যিক’ সাফল্য অর্জন করেছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]