ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১৪:১৩
ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় রবিবার (১৯ এপ্রিল) ভোরে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূতে হয়েছে। জার্মানির জিএফজেড ভূ-বিজ্ঞান গবেষণা কেন্দ্র বিষয়টি নিশ্চিত করেছে। খবর আনাদোলুর।


ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে আঘাত হানে। এটি স্থানীয় সময় ভোর ৩টা ৬ মিনিটে অনুভূত হয়।


কম্পনটির উপকেন্দ্র ছিল ১.২৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৭.২১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।


এ ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানি বা অবকাঠামোগত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com