ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে ট্রাকচাপায় ২ শ্রমিক নিহত, আহত ৩
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১০:০১
ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে ট্রাকচাপায় ২ শ্রমিক নিহত, আহত ৩
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কের চার লেন প্রকল্পে কাজ করার সময় ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন শ্রমিক আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।


শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেংঙ্গর এলাকার ৫ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন—নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার রাজি গ্রামের মো. আশরাফ (৩২) এবং একই উপজেলার ইসমাইল গ্রামের হাসমত আলী হাসু (২২)।


যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, মহাসড়কের চার লেন প্রকল্পে নিয়োজিত শ্রমিকরা কাজ করছিলেন। এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই আশরাফ নিহত হন এবং আরও কয়েকজন শ্রমিক আহত হন।


পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হাসমত আলী হাসুকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালকের সহকারীকে আটক করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com