হরমুজ প্রণালিতে ৩ ট্যাংকারে ইরানের গুলি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১৮:১৭
হরমুজ প্রণালিতে ৩ ট্যাংকারে ইরানের গুলি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

হরমুজ প্রণালিতে একটি ট্যাংকারে গানবোট থেকে গুলি ছোড়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সমুদ্রবিষয়ক সংস্থা যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।


এই সংস্থাটি বলছে, তারা খবর পেয়েছে একটি ট্যাংকারে হামলা চালানো হয়েছে।


ব্রিটিশ নৌবাহিনীর ইউনিট ইউকেএমটিওর ভাষ্য, ইরানের ইসলামিক রেভলুশনারি গার্ড কোর (আইআরজিসি) পরিচালিত দুটি গানবোট থেকে গুলি চালানো হয়।


ইউকেএমটিওর ভাষ্য, ওমান উপকূলের ২০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে হামলার ঘটনাটি ঘটেছে।


ট্যাংকারের ক্যাপ্টেন বলেছেন, গানবোট থেকে কোনো হুঁশিয়ারি বার্তা ছাড়াই গুলি চালিয়েছে। তবে গুলিতে জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ক্রু সদস্যরা নিরাপদে আছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com