
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) তুরস্কের আনতালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের ফাঁকে এ সাক্ষাৎ করেন তারা।
বৈঠকে উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাত নিরসনে চলমান আলোচনার সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে পাকিস্তানের প্রশংসনীয় কূটনৈতিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান।
দুই মন্ত্রী বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার উপায় নিয়েও মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও এ বৈঠকে উপস্থিত ছিলেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]