একই দিনে ভূমিকম্পে কাঁপল দুই দেশ
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১৪:০৭
একই দিনে ভূমিকম্পে কাঁপল দুই দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের পর জাপানের মধ্যাঞ্চলের নাগানো প্রিফেকচারে শনিবার (১৮ এপ্রিল) ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে আঘাত হানে এবং এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।


ওমাচি শহরে অনুভূত হওয়া এই ভূ-কম্পের তীব্রতা রিখটার স্কেলে ‘আপার ৫’ রেকর্ড করা হয়।


তবে শক্তিশালী কম্পন অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


এর আগে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে অনুভূত হওয়া এই ভূ-কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৫। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


পাকিস্তানের জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৭টা ৪৪ মিনিটে ইসলামাবাদ ও আশপাশের এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।


ভূমিকম্পের সময় অনেক মানুষ আতঙ্কে ঘরবাড়ি ও কর্মস্থল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com