
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিন সরকারি ছুটিও থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে রাত ৮টার পরে অধিদফতরে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে তিনি এই তথ্য জানান।
তিনি জানান, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে। দিবসটি ‘ক’ শ্রেণির হওয়ায় প্রতিবছর এদিন সরকারি ছুটি থাকবে। অপরদিকে প্রতিবছর ৬ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস হিসেবে পালিত হলেও ওইদিন কোনও সরকারি ছুটি থাকবে না।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]