মিলল জ্বালানি লোডিংয়ে অনুমতি
রূপপুর পারমানবিক বিদুৎকেন্দ্রের উৎপাদনে যেতে বাধা নেই
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ২০:৩৪
রূপপুর পারমানবিক বিদুৎকেন্দ্রের উৎপাদনে যেতে বাধা নেই
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নানা বাধা-বিপত্তি পর অবশেষে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমানবিক বিদুৎকেন্দ্রের প্রথম ইউনিট। ফলে বিদুৎ উৎপাদনে যেতে আর বাধা নেই।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান ইত্তেফাক ডিজিটালকে এই তথ্য নিশ্চিত করেছেন।


রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিংয়ের কার্যক্রম লাইসেন্সের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ক্লিয়ারেন্স দেয়ায় চলতি এপ্রিলের শেষের দিকে রূপপুর পারমাণবিকের প্রথম ইউনিটে জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যেই ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহের আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।


চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, ‘এর আগে ৭ এপ্রিল উদ্বোধনের জন্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিলেও কিছু ক্রিটিক্যাল ইস্যু সামনে আসে। সেগুলো সমাধানের জন্য সময় দেওয়া হয়। এই প্রকল্প চালু না হওয়ায় দেশের ক্ষতি হচ্ছে এটাও চিন্তা করি। বিপুল এই জনসংখ্যার দেশে যদি কোনো অঘটন ঘটে সেই জন্য সেসময় প্রকল্পে ফুয়েল লোডিংয়ের বিষয়ে রাজি হইনি। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য-আমরা সততার সঙ্গে জোরালো চেষ্টা করছি। এখন পজিশন ভালো। সেই জন্য ফুয়েল লোডিংয়ের বিষয়ে আমরা এখন সবাই একমত।’


সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য জানিয়ে মাহমুদুল হাসান আরও বলেন, ‘প্রথম ইউনিটে ফুয়েল লোডিংয়ের সময় আমি সশরীরে উপস্থিত থাকবো। প্রয়োজনে সারা রাত জেগে দাঁড়িয়ে থাকব। আমি আশা করি দুর্ঘটনার কোন সম্ভাবনা নেই। যদি কোনো ভুলের (error) জন্য অঘটন ঘটে। তাহলে আমি প্রথম জীবন দিব।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com